1 Answers
পাল সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় গৌড়ের প্রতাপ অপ্রতিহত ছিল। পাল সাম্রাজ্যের সব কাজ এই কেন্দ্র থেকেই নিয়ন্ত্রণ করা হতো। এ কেন্দ্রকে প্রতিহত করার কোনো সুযোগ তখন ছিল না। কারণ পাল রাজারা ছিল অসম শৌর্যবীর্যের প্রতীক। ফলে যে কোনো মূল্যে তারা গৌড়কে নিয়ন্ত্রণ করত। তাছাড়া পাল রাজাদের সময় গৌড়ের নামডাক ছিল সবচেয়ে বেশি। ফলে ক্রমেই গৌড়ের প্রতাপ অপ্রতিহত হয়ে উঠেছিল।
5 views
Answered