1 Answers
সেদিন কবির কবিতা শোনার জন্য জনতা অধীর হয়ে বসে ছিল। কারণ সেই কবিতাটি ছিল বাঙালির মুক্তিসংগ্রামের নির্দেশনা।
১৯৭১ সালের ৭ই মার্চ বাংলার অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠনিঃসৃত বক্তব্য শোনার জন্য রেসকোর্স ময়দানে অধীর হয়ে মানুষ বসে ছিল। সাধারণ মানুষকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতেই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে আসেন। কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ বা বক্তব্যকেই কবিতা হিসেবে উল্লেখ করেছেন, যে কবিতা শোনার জন্য মুক্তিপাগল লাখ লাখ মানুষ অধীর আগ্রহে রেসকোর্স ময়দানে অপেক্ষা করছিল।
4 views
Answered