"লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা" বলতে কাদের বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। (অনুধাবন)
7 views
1 Answers
"লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা" বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে আসা সাধারণ জনতাকে বোঝানো হয়েছে।
১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। মূলত তাঁর এই ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিল। তাঁর কণ্ঠনিঃসৃত সেই বাণী শোনার জন্য সেদিন লাখ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল ঢাকার রেসকোর্স ময়দানে। "লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা" বলতে এই ভাষণ শুনতে আসা লাখ লাখ জনতাকেই বোঝানো হয়েছে।
7 views
Answered