1 Answers

উদ্দীপকের বর্ণনা অনুসারে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে পোশাকশিল্পের যে গুরুত্ব তা প্রাচীনকালেও একই ধরনের ছিল।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হলো পোশাকশিল্প। এ খাত থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয় তা বাংলাদেশের অর্থনৈতিক আয়ের সিংহভাগ। বর্তমানে পোশাকশিল্পে পুরো পৃথিবীতে বাংলাদেশের সুনাম বিদ্যমান। এমনিভাবে প্রাচীন বাংলার অর্থনীতিতেও পোশাকশিল্পের বিশেষ গুরুত্ব ছিল। বর্তমান সময়ের মতো প্রাচীনকালেও পুরো পৃথিবীজুড়ে পোশাকশিল্পে বাংলা বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন কাপড় একটি নস্যির কৌটায় ভরা যেত। কার্পাস তুলা ও রেশমের তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প যে পরিমাণ গুরুত্বের দাবিদার অতীতেও তা একইরকম ছিল।

4 views

Related Questions