1 Answers

সাকিরার মা বলেন, "যেকোনো খাদ্য প্রস্তুত করতে রেসিপি অত্যন্ত প্রয়োজনীয়।" 

রেসিপি বলতে বোঝায় রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতির লিখিত পথ নির্দেশ। প্রতিটি খাবারের নিজস্ব উপকরণ, পরিমাণ ও রন্ধন পদ্ধতি থাকে। যেমন- মাংস, পুডিং, চটপটি ইত্যাদি। একই খাবার একবার মানসম্মত ও সুস্বাদু হলেও পরবর্তী সময়ে আবার সে রকম মজাদার নাও হতে পারে। কিন্তু একই পদ্ধতিতে এবং পরিমাণমতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করা খাবারের মান একই রকম রাখা যায়। এ কারণেই রেসিপি প্রয়োজন।

রেসিপি অনুযায়ী খাবার প্রস্তুত করার সময় মেপে নেওয়া হয় বলে কোনো জিনিসের অপচয় হয় না। আদর্শ রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে। ফলে কতজন লোক খেতে পারবে তা সহজেই অনুমান করা যায় এবং পরিবেশনের কাজটি সহজ হয়। রেসিপি অনুসরণ করে যেকোনো নতুন রান্না আয়ত্তে আনা যায়। রেসিপিতে খাবারের ও উপকরণের নাম, রান্নার ধারাবাহিক ধাপসমূহ, সময়, পরিবেশের ধরন, ব্যবহৃত উপকরণের পরিমাণ, রান্নায় ব্যবহৃত তাপমাত্রা ও পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে। ফলে রন্ধনকারী ভালোভাবে রান্না করতে পারবে এবং তার খাদ্য তালিকার খাবারগুলো মুখরোচক, আকর্ষণীয় ও তৃপ্তিদায়ক হয়ে উঠবে। 

সুতরাং, যেকোনো খাদ্য প্রস্তুত করতে রেসিপি অত্যন্ত প্রয়োজনীয়। তাই সাকিরার মায়ের মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions