1 Answers
সাকিরার মা চার জনের জন্য পরিবেশন উপযোগী পুডিং তৈরির রেসিপি দিলেন। রেসিপি অনুযায়ী পুডিং প্রস্তুতপ্রণালি দেওয়া হলোঃ
উপকরণ | পরিমাণ | প্রস্তুতকৃত খাদ্যের পরিমাণ (পরিবেশন সংখ্যা) |
| ডিম | ৩ টি | ৫০০ গ্রাম প্রায় ৪ পরিবেশন |
| দুধ | ৫০০ গ্রাম (ঘন) | |
| চিনি | ৩ টেবিল চামচ | |
| ভ্যানিলা এসেন্স | ৪ ফোঁটা |
প্রস্তুত প্রণালি:
i. পুডিং তৈরির করার পাত্রে চিনি ক্যারামেল (চুলার উপরে বেশি তাপে চিনি গলিয়ে বাদামি রং করা) করে নিতে হবে।
ii. অপর একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে। ফেটানো ডিমের সাথে দুধ চিনি মেশাতে হবে।
iii. পুডিং তৈরির পাত্রটি ঠান্ডা করে তাতে উক্ত মিশ্রণটি (ডিম-দুধ- চিনির) ঢালতে হবে।
iv. বড় সসপ্যানে ফুটানো পানি দিয়ে দুধ-ডিম মেশানো পাত্রটি মুখ বন্ধ করে এমনভাবে বসাতে হবে যাতে পাত্রটির ১/৩ অংশ পানিতে ডুবে থাকে।
v. চুলার আঁচ মাঝামাঝি করে এক ঘণ্টা ফুটাতে হবে।
vi . পুডিং সম্পূর্ণরূপে জমে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হরে।
vii. ঠান্ডা হলে ছুরি দিয়ে পুডিং-এর চারদিক ছাড়াতে হবে। প্লেটে পুডিং-এর পাত্রটি উল্টে পুডিং ঢেলে নিতে হবে।