1 Answers
রেসিপি বলতে বোঝায় রান্নার প্রয়োজনীয় উপকরণসমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতির লিখিত পথনির্দেশ বিশেষ।
রেসিপি থাকলে রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো মেপে নেওয়া হয়, ফলে কোনো জিনিসের অপচয় হয় না। রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে; ফলে কতজন খেতে পারবে তা অনুমান করা যায়। রেসিপি অনুসরণ করে যেকোনো নতুন রান্না আয়ত্তে আনা যায়। রেসিপি থাকলে রান্না করা খাবারের মান ও পরিমাণ যাচাই করতে সুবিধা হয়। তাই রান্নায় রেসিপি প্রয়োজন।
4 views
Answered