1 Answers
লাবণীকে আত্মবিশ্বাসী করতে তার মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুর সামনে ভালো আচরণ উপস্থাপন করা শিশুর সুষ্ঠু বিকাশে সহায়ক ভূমিকা রাখে। প্রশংসা শিশুদের ক্ষমতাকে বাড়ায়। সাফল্যের অভিজ্ঞতা দেয়। শিশুর কাজের ভালো দিকগুলো তুলে ধরা হলে তার আত্মবিশ্বাস বাড়ে। নিজ সম্পর্কে তার ভালো ধারণা হয়।
লাবণীর মা তার ভালো কাজগুলোর জন্য তাকে প্রশংসা করেন। ভুল কাজের জন্য তাকে শাস্তি দেন না। কারণ শাস্তি শিশুর আত্মবিশ্বাস কমায় ও শিশুকে ভীত করে। তাই তিনি লাবণীর কাজের প্রশংসা করেন এবং কোনো আচরণ সংশোধনের প্রয়োজন হলে ঐ নির্দিষ্ট আচরণ সম্পর্কে তাকে সতর্ক করেন। আচরণের খারাপ দিকটি বুঝিয়ে বলেন। কোনগুলো ভালো কাজ তা বলেন ও তার কী কী গুণ আছে তা বোঝাতে সাহায্য করেন। এতে লাবণী ভালো কাজগুলো বারবার করতে আগ্রহী হয়।
এভাবেই তিনি লাবণীকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলেন।