1 Answers

আলোচ্য উদ্দীপকে রতন সপ্তমী পূজা সম্পর্কে লাবণীকে বলে- ষষ্ঠী তিথির পর সপ্তমী তিথিতে অনুষ্ঠিত হয় সপ্তমীবিহিত পূজা। আর এ পূজার মধ্যে নবপত্রিকা প্রতিষ্ঠা অন্যতম। নবপত্রিকা হচ্ছে নয় ধরনের বৃক্ষ ও লতার সমাহার যা নয়জন দেবীকে নির্দেশ করে। যেমন-

১. কলা গাছ : দেবী ব্রাহ্মণী; 

২. কালা কচু : দেবী কালী; 

৩. হলুদ গাছ: দেবী দুর্গা; 

৪. জয়ন্তী লতা: দেবতা কার্ত্তিক; 

৫. বেল গাছ: ভগবান শিব; 

৬. ডালিম গাছ: দেবতা রক্তদানটিকা; 

৭. মানকচু : দেবী চামুণ্ডা; 

৮. ধান গাছ: দেবতা লক্ষ্মী; 

৯. অশোক গাছ: দেবতা শোকরাহিতা।

এছাড়া রতন একথাও বলে যে, সপ্তমী তিথিতে দেবীদুর্গাকে নিখিল বিশ্ব সৃষ্টির জ্ঞানের অধিকারী হিসেবে অর্থাৎ মহাসরস্বতী হিসেবে পূজা করা হয়। আর এভাবে সপ্তমী পূজা সম্পর্কে লাবণীর ধারণা তৈরি হয়।

5 views

Related Questions