1 Answers

উদ্দীপকে নারীর ভূমিকার পরিবর্তন সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বর্তমানে গ্রাম পর্যায়ে নারীরা আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত হয়ে এখন নিজেরা আয় করতে পারছে এবং তারা সাবলম্বী হচ্ছে। নারীরা তাদের অবস্থার উন্নয়নে অভাবনীয় পরিবর্তন সাধন করছে। উদ্দীপকে উল্লিখিত বিকাশের স্ত্রী গ্রামের নারীদের নিয়ে মৎস খামার গড়ে তুলেছে এবং উপার্জিত টাকা দিয়ে ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাচ্ছে।

বর্তমানে সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। আজ নারীরা সামাজিক দায়িত্বও পালন করছে। নারীদের উপার্জনের টাকায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। নারীর ভূমিকায় এ পরিবর্তন নারীকে ক্ষমতায়নে ও মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

তাই বলা যায়, বর্তমানে নারীরা আত্মকর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলছে।

5 views

Related Questions