1 Answers
সারা ও মেঘা মায়ের পাশাপাশি বাবার সাথেও ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাদের আচরণের সুষ্ঠু বিকাশ ঘটেছে।
জন্মের পরে শিশুর সাথে মায়ের সম্পর্ক তৈরি হতে থাকে। কিন্তু শিশু লালন পালনের সময় মায়ের পাশে বাবার ভূমিকাও কম নয়। কখনো কখনো শিশুর বুদ্ধিবৃত্তীয়, আবেগীয় ও সামাজিক বিকাশে মায়ের চেয়েও বাবা বেশি ভূমিকা রাখে। সারা ও মেঘা মায়ের স্নেহ ভালোবাসার সাথে বাবার সাহচর্যও পরিপূর্ণভাবে পায়। আর এ কারণেই তাদের বেড়ে উঠতে কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের ইতিবাচক বিকাশে যে ভূমিকা রাখে তা হচ্ছে-
i. সারা ও মেঘার বুদ্ধিবৃত্তীয়, সামাজিক ও আবেগীয় বিকাশে বাবা সহায়তা দান করে।
ii. বাবার সময় দেওয়া, স্নেহপূর্ণ সম্পর্ক তাদের আচরণগত সমস্যা হতে দেয় না।
iii. তাদের বাইরের অভিজ্ঞতা হয়।
iv. তাদের অপরাধমূলক কাজ প্রতিরোধে সহায়তা করে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, সারা ও মেঘার বিকাশে বাবার সান্নিধ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।