1 Answers
সানা বিকাশের প্রারম্ভিক শৈশব এবং নীরা অতি শৈশব ও টডলারহুড স্তরে অবস্থান করছে।
২ থেকে ৬ বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল। এ সময়ে শিশু লম্বা ও ক্ষীণকায় হয় এবং হাঁটা, দৌড়ানো, আরোহণ করা ইত্যাদিতে দক্ষতা অর্জন করে। তারা অনেক বেশি নিজের কাজগুলো করতে পারে। তারা সাধারণত পরিবারের সদস্যদের অনুকরণ করে খেলে এবং সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে। এ বয়সে তারা কৌতূহলী হয় ও অনেক প্রশ্ন করে।
সানা সারা ঘরে ছোটাছুটি করছিল আর একটু পরপর মাকে প্রশ্ন করছিল। সানার এসকল বৈশিষ্ট্য প্রারম্ভিক শৈশবকালের সাথে সাদৃশ্যপূর্ণ। আর নীরা অতি শৈশব ও টডলারহুড স্তরে অবস্থান করছে। দুই সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত সময় এ স্তরের অন্তর্ভুক্ত। এই বয়সী শিশুরা বসতে, হাঁটতে ও কথা বলতে পারে। নীরা মাত্র বসতে শিখেছে। সে বসে বসেই খেলে আবার দাঁড়ানোর চেষ্টা করে। তার এ সকল বৈশিষ্ট্য দেখে বলা যায়, নীরা অতি শৈশব ও টডলারহুড স্তরে অবস্থান করছে।