1 Answers
দিপা প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। ২ থেকে ৬ বছর পর্যন্ত সময়কে প্রারম্ভিক শৈশবকাল বলে।
এ সময়ে শিশুরা লম্বা ও ক্ষীণকায় হয়। হাঁটা, দৌড়ানো, আরোহণ করা, ধরা ইত্যাদিতে আরও বেশি দক্ষতা আসে। এ বয়সী শিশুরা নিজের কাজ নিজে করতে গিয়ে অন্যকে অনুকরণ করে। সমবয়সীদের সাথে সম্পর্ক তৈরি করে। নিজে নিজে খাওয়া, নিজে নিজে পোশাক পরা, পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া ইত্যাদি কাজ করে। এ সময়ে শিশুরা ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য করতে শিখে ও জানার আগ্রহ অনেক বেড়ে যায়। তাই তারা অহেতুক অনেক প্রশ্ন করে।
4 views
Answered