1 Answers
একসময় আমাদের দেশে গ্রাম বা শহরে জন্মগ্রহণকারী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যেমন- বুদ্ধি, প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, শারীরিক ও বহুমুখী প্রতিবন্ধিতা, অটিস্টিক শিশুদের পরিবারের বোঝা ভাবা হতো। কিন্তু পরিবারের এ মনোভাবের অনেক পরিবর্তন ঘটেছে। এখন এসব শিশুর জন্য গড়ে ওঠা বিদ্যালয় ও বিনোদন কেন্দ্রে তারা পড়াশুনা করছে, নাচ-গান ও খেলাধুলা করছে। আবার কোনো কোনো শিশু কারিগরি বিদ্যাসহ হাতের কাজে পারদর্শিতা অর্জন করছে। যার কারণে আমাদের দেশের অটিস্টিক শিশুরা আজ অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শারীরিক ও মানসিক যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। আজ এসব শিশুর অধিকার বিষয়ে পরিবারের সদস্যগণ অধিক সচেতন।
তাই এখন আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের বোঝা মনে করা হয় না।