1 Answers

উক্ত মহাপুরুষ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের "যত মত তত পথ”- বাণীটি ধর্মপ্রাণ মানুষের মনে এক আলোড়ন সৃষ্টি করে। তিনি তাঁর এ কথাটির মাধ্যমে বলেছেন, "ঈশ্বর লাভ করার জন্য অনেকগুলো পথ আছে। আর এসব পথেই সঠিক অনুশীলন করলে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব।"

ঈশ্বর এক ও অদ্বিতীয়। বিভিন্ন মত ও আদর্শের কারণে বিভিন্ন ধর্মের বা পথের সৃষ্টি হয়েছে। যেমন- হিন্দুধর্মে তাঁকে বলা হয় ভগবান বা ঈশ্বর, ইসলাম ধর্মে তাঁকে বলা হয় 'আল্লাহ' আবার খ্রিষ্টান ধর্মে তাঁকে 'গড' বলা হয়। ধর্মের ভিন্নতার কারণে এখানে সৃষ্টিকর্তাকেও ভিন্ন নামে অভিহিত করা হয়। তবে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করে দেখেছেন যে, বিভিন্ন মত ও আদর্শের কারণে বিভিন্ন ধর্মের সৃষ্টি হলেও এগুলো হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানোর একেকটি পথ। প্রতিটি পথেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় আর তাঁর জন্য প্রয়োজন সব পথেই সঠিক আরাধনা বা সাধনা।

4 views

Related Questions