1 Answers
রাবেয়া বেগমের সন্তানরা সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করে।
পারিবারিক জীবনে অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তার অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারাও পূরণ করা সম্ভব। পারিবারিক সুখ ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য গৃহসম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করা এবং লক্ষ্য অর্জন করা।
রাবেয়া বেগমের সন্তানেরা তাদের প্রাপ্ত সম্পদের সঠিক ব্যবহার করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করে। তারা বস্তুগত সম্পদগুলোকে স্ব-স্ব মেধা, শক্তি ও যোগ্যতা দ্বারা সুষ্ঠুভাবে পরিচালনা করে। ফলে তাদের প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে অতিরিক্ত আয় হয়। আর অতিরিক্ত আয়ের কারণে তারা টাকা সঞ্চয় করার সুযোগ পায়। এভাবে সঞ্চিত টাকা দ্বারা তাদের ব্যক্তিজীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
অতএব আমরা বলতে পারি, রাবেয়া বেগমের সন্তানেরা বস্তুগত ও অবস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটায়।