1 Answers

ধর্মসভায় বক্তৃতার পর সারা আমেরিকায় বিবেকানন্দের নাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে বক্তৃতার জন্য। তিনিও হিন্দুধর্মদর্শন বিশেষত বেদান্ত দর্শন ও মানবধর্ম 'সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন। সেখানকার সংবাদপত্রগুলোতে তাকে 'সাইক্লোনিক হিন্দু' নামে অভিহিত করা হয়। বিবেকানন্দ তার মতাদর্শ প্রচারের জন্য নিউইয়র্কে 'বেদান্ত সমিতি' নামে একটি সংগঠন স্থাপন করেন। মূলত আমেরিকা সফরের মাধ্যমে তিনি হিন্দুধর্মের বিভিন্ন দিক উল্লেখ করে প্রচার ও প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

4 views

Related Questions