1 Answers
উদ্দীপকে অতি আধুনিকতা শব্দটির সাথে বিপর্যয়ের গভীর সম্পর্ক রয়েছে। তাই মোক্ষ লাভ করতে হলে সচীনকে এ আকাঙ্ক্ষিত অতি আধুনিকতার নাগপাশ থেকে বেরিয়ে আসতে হবে। মূলত বর্তমানে ছেলেমেয়েরা আধুনিকতার ধূয়ো তুলে নানা পাপকর্মকে গ্রহণীয় বলে মনে করে। ফলে নিজের অজান্তের তারা হারিয়ে যায় অতল গভীরে। সুতরাং এ থেকে রক্ষা পেতে হলে প্রথমেই শচীনকে অতি আধুনিকতা সম্পর্কে সচেতন হতে হবে।
অন্যদিকে, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুবান্ধব। ব্যক্তিজীবনে সবচেয়ে বড় যে ক্ষতিটা ঘটে তা এ বন্ধুবান্ধব দ্বারাই ঘটে থাকে। কিন্তু আমরা চাইলেও তাদের পরিহার করতে পারি না। তবে শচীন তার সচেতনতা বাড়িয়ে তাদের খারাপ কাজ থেকে নিজেকে সুরক্ষা করতে পারে। সর্বোপরি ধর্মীয় জ্ঞানলাভ উত্তম কার্য হতে পারে। কারণ ধর্মজ্ঞান লাভের মাধ্যমে মানুষ তার সৃষ্টি রহস্য ও ব্রহ্মরহস্য সম্পর্কে গূঢ় তত্ত্ব জানতে পারে। যা মানুষকে ধার্মিক করে তোলে। আর একজন ধার্মিক কখনোই খারাপ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারে না।