1 Answers

উদ্দীপকে উল্লিখিত জালাল সাহেব যে ব্যাংকে কর্মরত সেটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ হলো ঋণ প্রদান করা।

জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ প্রদান করে। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এ কার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। কিন্তু বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্য ও ক্ষেত্র বিশেষে দীর্ঘমেয়াদি, ঋণও দিয়ে থাকে। তার জন্য ঋণ গ্রহণকারীকে সুদ প্রদান করতে হয়। ঋণ প্রদান হতে প্রাপ্ত সুদ ও আমানতকারীকে প্রদেয় সুদের বিয়োগফলই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। মূলত এ মুনাফার ওপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংক টিকে থাকে।

4 views

Related Questions