1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুস সালামের প্রতিষ্ঠিত ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে বলে একে ঋণের কারবারী বলা হয়।
ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো কোনো জমা থেকে জনসাধারণ সুদ হিসেবে আয়ও করে থাকে। ব্যাংক জনসাধারণের এ গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের ওপর সুদ আদায় করে। সঞ্চিত অর্থের ওপর ব্যাংক যে সুদ দেয় তা ঋণগ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম। সুদের হারের এ পার্থক্যই ব্যাংকের মুনাফা। মূলত এ মুনাফার ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে। উদ্দীপকে আব্দুস সালাম যে ব্যাংক প্রতিষ্ঠা করেন সেই ব্যাংকটির সকল কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমের সাথে মিলে যায়। তাই উক্ত ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। আর উপরে উল্লিখিত কারণে জনাব আব্দুস সালামের প্রতিষ্ঠিত ব্যাংককে ঋণের কারবারি বলা হয়।