1 Answers

সাফওয়ানের ভাবনায় বাংলার স্বর্ণযুগ ছিল মুসলিম আমলে।

বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ প্রায় দুইশত বছরের ঔপনিবেশিক শাসন ও শোষণ। স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের অর্থনীতির ইতিহাসকে ৪টি পর্বে ভাগ করা যায়- প্রাচীন বাংলা, মুসলিম শাসনামল, ব্রিটিশ শাসনকাল ও পাকিস্তানি আমল। প্রাচীন বাংলায় কৃষি উৎপাদনে প্রাচুর্য ও বৈচিত্র্য ছিল। শিল্পক্ষেত্রে ধাতব শিল্প, কাঠ শিল্প ও বস্ত্র শিল্প বিশেষ প্রসার লাভ করেছিল। মুসলিম শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ। এ সময়ে কৃষি, শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য সকল ক্ষেত্রেই বাংলাদেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করেছিল। বাংলার শিল্পজাত পণ্য বিশেষত বস্ত্র পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ সমাদৃত ছিল। উদ্দীপকে সাফওয়ান ভাবে একসময় আমাদের দেশের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হতো, আমাদের দেশের সোনার ফসল বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছিল। তখন ছিল বাংলার স্বর্ণযুগ। আর এ সময় ছিল মুসলিম যুগ।

তাই বলা যায়, সাফওয়ানের ভাবনায় বাংলার স্বর্ণযুগ ছিল মুসলিম আমলে।

4 views

Related Questions