1 Answers
উদ্দীপকে 'S' দেশটিতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তিমালিকানাধীন। ব্যক্তি তার সম্পদ/আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে। শ্রমিককে নিয়োগ দিতে পারে। মূলধন বা পুঁজি গঠন করতে পারে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা সমষ্টিগতভাবে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। এ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিমালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উৎপাদক বা বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ভোক্তার স্বাধীনতা এ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। ভোক্তা কোনো দ্রব্য কী পরিমাণ ক্রয় ও ভোগ করবে, এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে। তার পছন্দ, আয় ও দ্রব্যের বাজার মূল্যের দ্বারা প্রভাবিত হয়। ধনতান্ত্রিক অধ্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনকে গুরুত্ব দেওয়া হয়। ফলে শ্রমিক শোষণ এ ব্যবস্থায় লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, 'S' দেশের অর্থনৈতিক ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো।