1 Answers

উদ্দীপকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। কেননা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতেই বেসরকারি উদ্যোগকে প্রাধান্য দেয়া ও সর্বাধিক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য রয়েছে। 

এ অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন ব্যক্তিমালিকানাধীন। অর্থাৎ, ব্যক্তি তার সম্পদ বা আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে। শ্রমিককে নিয়োগ দিতে পারে। মূলধন বা পুঁজি গঠন করতে পারে। ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর 'করতে পারে। এসব বিষয়ে ব্যক্তি নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি এককভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে যেকোনো দ্রব্য/সেবা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে এবং সেজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। আবার যেকোনো ব্যক্তি যেকোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে। তাই বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উৎপাদক থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ভোগকারী কোন দ্রব্য কী পরিমাণ ক্রয় ও ভোগ করবে, এ বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে তার পছন্দ, আয় ও দ্রব্যের বাজারমূল্যের দ্বারা তার এ সিদ্ধান্ত প্রভাবিত হয়। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়।

5 views

Related Questions