1 Answers

নমিতা গুরুজনদের প্রতি অভিবাদন ধরনের প্রণাম করে থাকে। কারও সঙ্গে দেখা হলে আমরা শুভেচ্ছা বিনিময় করি। আমরা বড়দের প্রণাম করি বা নমস্কার জানাই। সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আশীর্বাদ করি। এক্ষেত্রে প্রথাগত শিষ্টাচার হচ্ছে, বয়সে যে ছোট, সে প্রণাম বা নমস্কার জানাবে। বড়রা কল্যাণ হোক, দীর্ঘজীবী হও ইত্যাদি বলে আশীর্বাদ করবেন। এটাই রীতি। উদ্দীপকের দশম শ্রেণির ছাত্রী নমিতা গুরুজনদের সাথে দেখা হলেই মাথা নত করে অভিবাদন জানায়। তার এ প্রণাম অভিবাদন ধরনের প্রণামকেই নির্দেশ করছে। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্টরূপে নমন বা নমস্কার। হরিচরণ বন্দোপাধ্যায় তাঁর বঙ্গীয় 'শব্দকোষ' গ্রন্থে উল্লেখ করেছেন, প্রণাম চার প্রকার। যথা:

১. অভিবাদন 

২. পঞ্চাঙ্গ প্রণাম 

৩. অষ্টাঙ্গ প্রণাম 

৪. নমস্কার

বাক্য দ্বারা 'প্রণাম করি' বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হয়েও অভিবাদন জানানো হয়। তাই বলা যায়, নমিতা গুরুজনদের প্রতি অভিবাদন ধরনের প্রণাম করে থাকে।

4 views

Related Questions