1 Answers

হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষে উল্লেখ করেছেন, প্রণাম চার প্রকার; যথা-

১. অভিবাদন : প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলে।

২. পঞ্চাঙ্গ প্রণাম : বাহুদ্বয়, জানুদ্বয়, মস্তক, বক্ষস্থল ও দর্শনেন্দ্রিয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে।

৩. অষ্টাঙ্গ প্রণাম: জাণু, পদ, হস্ত, বক্ষ, বুদ্ধি, শির, বাক্য ও দৃষ্টি প্রণামের এ আটটি অঙ্গ। এ আটটি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে অষ্টাঙ্গ বলে।

৪. নমস্কার: হাঁতজোড় করে মাথা ঠেকানোকে নমস্কার বলে।

4 views

Related Questions