1 Answers

ভ্রাতৃত্ব তিন প্রকার। যথা- ১. বিশ্ব ভ্রাতৃত্ব, ২. ইসলামি ভ্রাতৃত্ব, ও ৩. ঔরসজাত ভ্রাতৃত্ব।

১. বিশ্ব ভ্রাতৃত্ব: ইসলামের মতে, বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। এতে জাতি, দেশ, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই।

২. ইসলামি ভ্রাতৃত্ব : ইসলামের দিক হতে সকল মুসলমান ভাই ভাই। মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক, সে কালো হোক বা সাদা হোক, ধনী হোক কিংবা গরিব সকলেই ভাই ভাই।

৩. ঔরসজাত ভ্রাতৃত্ব : বংশগত দিক থেকে এ ভ্রাতৃত্বের সৃষ্টি। একই পিতামাতা থেকে জন্ম নেওয়া প্রত্যেকেই ভাই ভাই।

4 views

Related Questions