1 Answers

ইলম দুই ভাগে বিভক্ত। যথা- ১. দীনি ইলম ও ২. দুনিয়াবি ইলম। দীনি ইলম বলতে সাধারণত ধর্ম সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। যেমন- কুরআন, হাদিস, ফিকাহ ইত্যাদি বিষয়ের জ্ঞান। আর দুনিয়াবি ইলম বলতে পার্থিব উন্নতির সাথে সম্পৃক্ত জ্ঞানকে বোঝায়। যেমন- গণিত, বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি। অন্যভাবে ইলমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. গ্রহণীয় জ্ঞান ও ২. বর্জনীয় জ্ঞান। গ্রহণীয় জ্ঞান হলো যে জ্ঞান ইহকাল ও পরকালে মানুষের কল্যাণে আসে। আর বর্জনীয় জ্ঞান হলো যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়।

5 views