1 Answers

প্রশ্নোক্ত বাক্যটির ব্যাখ্যা হলো- দৈনন্দিন জীবনে শরিয়তের বিধিবিধান পালনে প্রয়োজনীয় ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

প্রশ্নোক্ত বাক্যটি মূলত মহানবি (স.)-এর বাণী। মুসলিম হিসেবে দৈনন্দিন জীবনে আমাদের ইসলামের অনেক বিধিবিধান পালন করতে হয়। সঠিক জ্ঞান না থাকলে এসব বিধিবিধান যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। তাই এ সম্পর্কিত প্রয়োজনীয় ইলম (জ্ঞান) অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।

5 views