1 Answers
ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য ও আত্মসমর্পণ। তাই প্রতিটি মুসলিমকে জানতে হবে- সে কার আনুগত্য করবে, 'কী আনুগত্য করবে, কার কাছে কীভাবে আত্মসমর্পণ করবে। আর এ জানার জন্য জ্ঞানার্জন আবশ্যক। তাছাড়া ইসলামের মূল দুটি উৎস হলো কুরআন ও সুন্নাহ। এ দুটো লিখিত আকারে রয়েছে। এ দুটোকে বুঝতে হলেও জ্ঞানের দরকার। এ কারণেই ইসলামে জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে।
4 views
Answered