1 Answers

হিন্দু সমাজে বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় আট প্রকারের বিবাহের উল্লেখ আছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস এবং পৈশাচ। এ আট প্রকার বিবাহের মধ্যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রাজাপত্য উল্লেখযোগ্য। বর্তমান সমাজে ব্রাহ্ম ও প্রাজাপত্য বিবাহ প্রচলিত। কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলংকার দ্বারা সজ্জিত করে বিদ্বান ও সদাচারী বরকে স্বয়ং আমন্ত্রণ করে যে কন্যা দান করে তাকে বলা হয় প্রাজাপত্য বিবাহ। অপরদিকে নারী-পুরুষ শপথ করে মাল্যবিনিময়ের মাধ্যমে যে বিবাহ করে তার নাম গান্ধর্ব বিবাহ। যেমন- দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ।

4 views

Related Questions