1 Answers

হযরত খাদিজা (রা.) তাঁর বিশ্বস্ত কর্মচারী মাইসারার মাধ্যমে জানতে পারলেন, হযরত মুহাম্মদ (স.) খুব সৎ, বিশ্বস্ত ও চরিত্রবান। আমানতদারি ও সত্যবাদিতার জন্য লোকে তাঁকে 'আল-আমিন' বলে। এছাড়া খাদিজা (রা.)-এর ব্যবসায়ের দায়িত্ব পালন করতে গিয়ে মুহাম্মদ (স.) তাঁর সততার, বিশ্বস্ততার ও আমানতদারিতার পরিচয় দিয়েছেন। এ সমস্ত কারণে খাদিজা (রা.) নিজে আগ্রহী হয়ে হযরত মুহাম্মদ (স.)-এর সাথে নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব পাঠিয়েছিলেন।

5 views

Related Questions