1 Answers
দৃশ্যকল্প-১-এ রাষ্ট্রের সার্বভৌমত্ব নামক উপাদানের অনুপস্থিতি রয়েছে।
রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের চারটি উপাদান দেখতে পাই। যথা- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। প্রত্যেক রাষ্ট্রই এ চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হলেও দশ্যকল্প-১-এর কুসুমপুর গ্রামে তিনটি উপাদান উপস্থিত। গ্রামটিতে যদি এ তিন উপাদানের সাথে সার্বভৌমত্ব থাকত তাহলে গ্রামটিকে রাষ্ট্র বলা যেত। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ঐ বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো ধরনের ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসংগতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর হওয়ার জন্য একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন।
অতএব নিশ্চিতভাবে বলা যায়, দৃশ্যকল্প-১-এ সার্বভৌমত্ব অনুপস্থিত।