1 Answers

রাজা দশরথের সত্যরক্ষা করতে রামের রাজত্ব ত্যাগ এবং চৌদ্দ বৎসরের জন্য বসবাসে গমন করলেন। রামের সাথে সীতাও লক্ষণ গমন প্রতিপ্রেমের পরাকাষ্টা ও ভাতৃপ্রেমের জ্বলন্ত উদাহরণ। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ কর্তৃক সীতা হরণ এবং রাম কর্তৃক লঙ্কা আক্রমণ ও রাবণকে সবংশে নিধন করে সীতাকে উদ্ধার করে দুষ্টের দমন ও শিষ্টের পালন এবং সত্যের জয়েরই প্রমাণ হয়েছে। মাতা কৈকেয়ীর আচরণে ভরত ক্ষুদ্ধ হয়ে বড় ভাই রামকে ফিরিয়ে আনতে বনে গমন করেন। রাম ফিরে না এলে ভরত তার পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং রামের নামে রাজ্য পরিচালনা করেন। ভরত রাজা হয়েও ভোগবিলাসে জীবনযাপন করেননি। রাজধানীতে থেকেও বড় ভাইয়ের প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে বনবাসীর মতো জীবনযাপন করেছেন। এ কাহিনী থেকে আমরা ভরত ও লক্ষ্মণের আচরণে আমরা ভ্রাতৃপ্রেমের শিক্ষা লাভ করি। এছাড়া রামের কর্তব্য সম্বন্ধে আমরা শিক্ষা লাভ করে থাকি। রামের রাজত্ব সম্পর্কে প্রবাদ আছে যে, রামের মতো রাজা কখনোও ছিল না এবং ভবিষত্যেও হবে না। তাই ধর্মাচারণের পাশাপাশি আমাদের ধর্মগ্রন্থ, রামায়ণ শ্রদ্ধাভরে পাঠ করা এবং রামায়ণের শিক্ষা গ্রহণ করা উচিত।

4 views

Related Questions