1 Answers
উদ্দীপকে মহাভারতের কথা বলা হয়েছে। ধর্মগ্রন্থে ধর্মাচার, ধর্মীয় সংস্কার, ধর্মানুষ্ঠান, ধর্মতত্ত্ব ও উপাখ্যান প্রভৃতি সন্নিবেশিত থাকে, বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ ধর্মগ্রন্থ। এসব গ্রন্থে মানুষের কল্যাণ, ঐশ্বরিক তত্ত্ব, পরলোকের কথা। শ্রেয় ও শ্রেয়ার কথা, নানা আখ্যান ও উপাখ্যান বর্ণিত থাকে, মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ উচ্ছ্বাস, যুদ্ধ-বিগ্রহ, রাজা-রাজবংশের কথা, সৃষ্টিতত্ত্ব বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে নানা রহস্যের কথা বর্ণিত আছে। সৃষ্টি, স্থিতি ও লয়ের কর্তা যে ব্রহ্ম সেই সম্পর্কে তত্ত্ব বর্ণিত রয়েছে এসব গ্রন্থে।
মহাভারত একটি প্রাচীন ধর্মগ্রন্থ। এ গ্রন্থে বর্ণিত রয়েছে ধার্মিকের কথা, অধার্মিকের কথা, যুদ্ধ-বিগ্রহের কাহিনী, আর রয়েছে সত্য, ন্যায়, ধর্মেরও বর্ণনা।