1 Answers

উদ্দীপকের জামানের বাসায় সৌরশক্তি ব্যবহার করা হয়। আমাদের দেশে সৌরশক্তি প্রকৃতিতে সর্বত্র ও প্রায় সারাবছরই পাওয়া যায়। নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলোতে সূর্য বছরের প্রায় সবসময়ই লম্বভাবে কিরণ দেয়। ফলে এসব দেশ প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সূর্যের আলো তথা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ-এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। তাই সৌরশক্তি দিয়ে সহজেই বিদ্যুতের চাহিদা ও ঘাটতি মেটানো সম্ভব। উদ্দীপকে মিলন তার বন্ধু জামানের বাড়িতে গিয়ে লক্ষ করে যে, জামানদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই। তথাপি মিলন জামানদের বাসা ও পার্শ্ববর্তী বাসাগুলোতেও রাতের বেলা টিভি, ফ্যান ও লাইটের ব্যবহার লক্ষ করে। উক্ত এলাকায় ইলেকট্রিসিটির অনুপস্থিতিতে এর বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করেই সম্ভব হয়েছে।

আর তাই বলা যায় যে, জামানদের বাসায় সৌরশক্তি ব্যবহার করা হয়।

5 views

Related Questions