1 Answers
জামানের 'টেইলারিং শপ' পেশাটি আত্মকর্মসংস্থানমূলক কাজ।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বল্প মূলধন ব্যবহার করে নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা যায়। বর্তমানে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় ও সম্মানজনক পেশা। উদ্দীপকের জামান সেলাই-এর ওপর প্রশিক্ষণ নিয়েছেন। এরপর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে উপজেলা সদরে একটি টেইলারিং শপ চালু করেছেন। এক্ষেত্রে তার স্বল্প পরিমাণ পুঁজিও বিনিয়োগ করতে হয়েছে। এখান থেকে উপার্জিত আয় দিয়ে তিনি জীবিকা নির্বাহ করেছেন। তিনি নিজের জীবিকার ব্যবস্থা নিজেই করেছেন এবং বেকারত্বের হাত থেকে রক্ষা পেয়েছেন। এগুলো হলো আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্য। তাই বলা যায়, জামানের টেইলারিং শপ চালু করা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্গত।