1 Answers

প্রাচীনকাল থেকেই নদী একটি দেশের জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সুদূর অতীত থেকে নদী অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়ে আসছে। অর্থনীতির প্রাণ পরিবহন ব্যবস্থা, যা একসময় প্রধানত নদীভিত্তিক ছিল। এছাড়া বর্তমান সময়ে একটি দেশের কৃষি সেচ, জলজ প্রাণী, পানি, নদীবাহিত পলি, বাণিজ্য, শিল্পোৎপাদন, মাছ, জীবিকা ও রোজগার, এমনকি পরিবেশের ভারসাম্যও নদীর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। তাই নদী একটি দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions