1 Answers

উদ্দীপকের মশিউরের পিতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজের অংশগ্রহণের ভূমিকার প্রতিফলন ঘটেছে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সদস্যদের মধ্যে বড় একটি অংশ ছিল ছাত্র। এ ছাত্ররা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা প্রশংসার দাবিদার। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী যখন বর্বর গণহত্যা শুরু করে তখন বাংলার সব শ্রেণিপেশার মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের জন্মের বহুপূর্ব থেকে, সেই ১৯৪৭ সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এক্ষেত্রে সবার আগে আসে। বাংলাদেশের জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। উদ্দীপকের মশিউরের পিতাও এ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের অসংখ্যা ছাত্রছাত্রীর একজন প্রতিনিধি।

4 views

Related Questions