1 Answers
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণের মূল বক্তব্য ছিল এ ভূখণ্ডের স্বাধীনতার ডাক। বঙ্গবন্ধু এ ভাষণের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। তিনি এ ভাষণে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা দেন। ফলে বাঙালি জাতির সামনে একটি গন্তব্য নির্ধারণ হয়ে যায়।
5 views
Answered