1 Answers

১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রমনা রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসার যে আহ্বান করেন তা-ই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হিসেবে খ্যাত।

'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় 'স্বাধীনতা' কথাটির উচ্চারণের ঐতিহাসিক দিকটি তুলে ধরা হয়েছে। ১৯৭০-এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির বিজয়কে পাকিস্তানি ষড়যন্ত্রকারীরা মেনে নেয়নি। তারা পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রমনা রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সামনে বজ্রকণ্ঠে পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তাঁর আহ্বানে সাড়া দিয়েই বাঙালি অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে।

4 views

Related Questions