1 Answers

ফলাসক্তবিহীন কর্মযোগ অনুসরণে ঈশ্বর প্রাপ্তি হয়।

কর্মই জীবন। জীবনধারণের জন্য কর্ম করতেই হয়। এ কর্ম দুরকম- সকাম ও নিষ্কাম কর্ম। লাভের আশায় যে কর্ম সেটা সকাম কর্ম আর ফল লাভের আশা ত্যাগ করে যে কর্ম করা হয় সেটা নিষ্কাম কর্ম। সকাম কর্মে বন্ধন হয় আর নিষ্কাম কর্ম করলে বন্ধন থাকে না বরং ঈশ্বর লাভ সম্ভব। এ ঈশ্বর প্রাপ্তিই হচ্ছে মোক্ষলাভ। যিনি কর্ম করেন তিনি মনে করেন কর্মের কর্তা আমি নই। কর্মফলও আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। ফলাকাঙ্ক্ষা বর্জিত এ কর্মই হচ্ছে কর্মযোগ। এ সম্পর্কে শ্রীমদ্‌ভগবদ্গীতায় বলা হয়েছে কর্মে তব অধিকার, ফলে কভু নয়। - ফলাসক্তি ত্যাগ কর, কর্ম ত্যাজ্য নয়। কর্মকর্তাকে কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হয়। আমি কর্ম করেছি, এরূপ অনুভূতি থাকবে না। এরূপ ফলাসক্তিবিহীন কর্মের মাধ্যমে ঈশ্বরানুগ্রহে মানুষের পরম মুক্তিলাভ হয়।

4 views

Related Questions