1 Answers

রতন বুঝতে পারে যে সকল সৃষ্টিরই মূলে রয়েছেন স্বয়ং 'ঈশ্বর'। প্রকৃতির সকল কিছুই ঈশ্বরের সৃষ্টি। অনন্ত অসীম প্রেমময় ঈশ্বর। তার শেষ নেই আবার তার কোনো শুরুও নেই। তিনি সর্বত্র বিরাজমান আবার তার মধ্যে সকল কিছুর অবস্থান। একমাত্র তিনিই জগতের সৌন্দর্য। আবার সকল সৌন্দর্য তাতেই বিলীন হয়ে যায়। সকল কারণের কারণও তিনি।

উদ্দীপকের রতন প্রকৃতির সুন্দর-অসুন্দর যা কিছু অবলোকন করছে তার সবকিছুরই মূলে রয়েছেন ঈশ্বর। আকাশ, বাতাস, জল, মাটি, রাতের চাঁদ, দিনের আলো সমস্ত কিছুই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর নিজেই নিজেকে প্রকাশ করেন। এজন্যই তাকে স্বয়ম্মু বলা হয়।। আবার নিজেই বিলীন হয়ে যান। রতনের বাবাও রতনকে এ শিক্ষাই দিয়েছেন।

4 views

Related Questions