1 Answers

আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তাঁর গুণগান করি। বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে বলা হয় উপাসনা।

মানবজীবনে উপাসনার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা উপাসনায় হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র হয় এবং মিষ্টি অনুভূতির সৃষ্টি হয়। তাছাড়া উপাসনায় মনের দৃঢ়তা বৃদ্ধি করে, মনের আবেগকে পরিশুদ্ধ, উন্নত ও নিয়ন্ত্রণ করে। উপাসনা মানুষের মানসিক অবস্থার উন্নতি করে, মানব মনের কুটিলতা দূর করে এবং উপাসনা মনকে শুদ্ধ করে সত্যের পথে পরিচালিত করে। উপাসনা মনের কামনা, বাসনা-তৃষ্ণা, অহমিকা, আমিত্ব, হিংসা-বিদ্বেষ দূর করে। সর্বোপরি উপাসনার মাধ্যমে ভক্ত তার ইষ্ট দেবতাকে উপলব্ধি করতে পারে এবং গভীর ভালোবাসার মাধ্যমে সে তাকে স্বচোখে অবলোকন করতে পারে। ফলে সে চিরমুক্তি লাভ করে।

5 views

Related Questions