1 Answers
বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের গুণগান করার রীতিকে বলা হয় উপাসনা। উপাসনা দুই ধরনের হয়ে থাকে। যথা- ১. সাকার বা প্রতীক উপাসনা ও ২. নিরাকার বা নির্গুণ উপাসনা। সাকার উপাসনা বিভিন্ন দেব-দেবীর প্রতিমাকে উদ্দেশ্য করে করা হয়। প্রতীক উপাসনা সগুণ উপাসনা বা ভক্তিযোগ নামে পরিচিত। অন্যদিকে, নিরাকার উপাসনা ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ।
5 views
Answered