1 Answers
ভগবান যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন তখন তাঁকে অবতার বলা হয়। অবতার ২ ধরনের হয়ে থাকে যথা-
১. পূর্ণাবতার এবং ২. অংশাবতার।
১. পূর্ণাবতার : ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাঁকে বলা হয় পূর্ণাবতার। ভগবানের সমস্ত শক্তি ও গুণ পূর্ণাবতারের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণাবতার।
২. অংশাবতার: অংশাবতারে ভগবানের সমস্ত শক্তি ও গুণ থাকে না। অংশাবতার অনেক। তার মধ্যে দশটি প্রধান। যেমন- মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। এরা বিভিন্ন সময়ে আবির্ভূত হয়ে জগতের। কল্যাণ সাধন করেছেন।
4 views
Answered