1 Answers

যিনি অবতরণ করেন তিনিই অবতার। তবে যে কাউকেই অবতার বলা যাবে না। ভগবান বিষ্ণু যখন জগতের কল্যাণের জন্য বিভিন্নরূপে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাঁকে বলা হয় অবতার। কাজ শেষ হলে তিনি আবার সস্থানে ফিরে যান। পৃথিবীতে নানা সময়ে নানা দুষ্ট লোকের জন্ম হয়। তারা মানুষের প্রতি অত্যাচার করে। এতে জগতে শোক-দুঃখ, কষ্ট ও অশান্তির সৃষ্টি হয়। অধর্ম বেড়ে যায়। এমন সময়ে ভগবান বিষ্ণু অবতাররূপে জীবের রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন।

4 views