1 Answers
অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীবন বা সাকাররূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। পৃথিবীতে যখন অশুভ শক্তির কাছে শুভ শক্তি পরাজিত হয়। মানুষ ধর্ম ভুলে গিয়ে অধর্মের আশ্রয় নেয়। তখন করুণাময় ঈশ্বর জগতের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করেন, সাধুসজ্জনদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করে জগতের মঙ্গল সাধন করেন।
5 views
Answered