1 Answers

উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে BITAC সংস্থাটি গড়ে উঠেছে।

 BITAC হলো Bangladesh Industrial Technical Assistance Centre বা বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। এটি দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় বিশেষ করে শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কাজ পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি সভা, সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আধুনিক কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান দান করে। আবার, সংস্থাটি কারিগরি ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন, ও যন্ত্রপাতির সাথে পরিচিত করানো ও যন্ত্রপাতি স্থাপনে উদ্ভূত সমস্যার সমাধানের উপায় দিয়ে থাকে।

5 views

Related Questions