1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'ভূগোল বিশ্বকোষ' ও 'মুজামুল বুলদান' গ্রন্থ দুটি মুসলিম ভূগোলবিদ রচিত ভূগোল শাস্ত্রের 'উল্লেখযোগ্য গ্রন্থ। গ্রন্থ দুটি রচয়িতাদের ভূগোল শাস্ত্রে যে অবদান রয়েছে, তা নিচে বিশ্লেষণ করা হলো-

ভূগোল বিশ্বকোষ : গ্রন্থটির রচয়িতা আবুল হাসান আলি বিন হুসাইন আল মাসুদি। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিব্রাজক, ঐতিহাসিক ও ভূগোলবিদ ছিলেন। তিনি তাঁর ঐতিহাসিক 'ভূগোল বিশ্বকোষ'-এ তাঁর ভ্রমণসমূহের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। পৃথিবীর আকার, আয়তন, গতি ও প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন। ভারত মহাসাগর, পারস্য সাগর, আরব সাগরের ঝড়ের অবস্থার কথা তিনি উল্লেখ করেন। ৯৫৫ খ্রিষ্টাব্দে তিনি ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লিখেন।

মুজামুল বুলদান : গ্রন্থটির রচয়িতা ইয়াকুত ইবনে আব্দুল্লাহ আল হামাবি। তাঁর 'মুজামুল বুলদান' নামক গ্রন্থখানি ভূগোল শাস্ত্রের এক প্রামাণ্য গ্রন্থ। এতে তিনি প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিতাত্ত্বিক ও প্রাকৃতিক বিষয়ের বিবরণ দিয়েছেন। ঐতিহাসিক ব্যক্তিদের পরিচয় ও ঘটনাসমূহ উল্লেখ করেছেন।

4 views

Related Questions