1 Answers

উদ্দীপকের কাঁচের বোতলটিকে একটি ছোট্ট জলজ বাস্তুতন্ত্রের সাথে তুলনা করা যায়। সূর্যালোকের উপস্থিতিতে সবুজ জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং এ খাদ্যের উপর নির্ভর করে মাছ দুটি বেঁচে থাকবে। অর্থাৎ উদ্ভিদ ও মাছ জীবিত থাকবে। সালোকসংশ্লেষণের সময় O2 নির্গত হয়। আবার, আমরা জানি জীবের সকল সজীব কোষে দিন-রাত ২৪ ঘণ্টা শ্বসন ক্রিয়া চলতে থাকে। এ শ্বসন ক্রিয়ার প্রয়োজনীয় উপকরণ গ্লুকোজ O2 সালোকসংশ্লেষণের সময় তৈরি হয়; যা উদ্ভিদ ও প্রাণীর শ্বসনে ব্যবহৃত হয়। অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত সবাত শ্বসনের ফলে উৎপন্ন শক্তি উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন জৈবিক ও শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন ধারাকে অব্যাহত রাখে বা তাদের বাঁচিয়ে রাখে। শ্বসনের এ সময় উপজাত হিসেবে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড। সুতরাং বলা যায়, উল্লিখিত অবস্থায় বা উক্ত পরিবেশে উদ্ভিদ ও মাছগুলো বেঁচে থাকার শ্বসন ক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরির পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে।

5 views

Related Questions